32172

মোকাম ইউপির চেয়ারম্যান-মেম্বারদের বরণ ও বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদকঃ বৃহস্পতিবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে নব নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার ও সাবেক চেয়ারম্যান মেম্বারদের বিদায় এবং বরণ উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করা হয় পরিষদ। আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার পূর্বে নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ সাহেব আলী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সকল মেম্বার গণ সঙ্গে নিয়ে ইউনিয়ন পরিষদ প্রবেশের পূর্বে পায়রা উড়িয়ে লাল ফিতা কেটে বিপুল আনন্দ ঘন পরিবেশে মধ্যে দিয়ে পরিষদে প্রবেশ করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ সাহেব আলী এবং পরিচালনা করেন ইউপি সচিব মোঃ লিয়াকত আলী।

ads

বিদায়ী সংবর্ধিত অতিথি সাবেক চেয়ারম্যান মোঃ ফজলুল হক মুন্সী।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জলিলুর রহমান, সমাজ সেবক মোঃ তাজুল ইসলাম, মোঃ সফিকুর রহমান, মোঃ শাহীন কাদির, মেঃ রাকিব, রবিউল হুসাইন, জসিম উদ্দিন, মোকাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, নেতা সোহেল রানা, নব নির্বাচিত ইউপি সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন, এম নুরুল ইসলাম, মোঃ অহিদ মিয়া, এম, মনির হোসাইন, মোঃ আবু কাউসার, এম শাহ আলম, মোঃ আবাদ মিয়া, মোঃ জসিম উদ্দিন, শাহ আলম ২,শিল্পী আক্তার, রোমানা শেলী ও সাহিদা আক্তার প্রমুখ।

ads

উল্লেখ্য নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ সাহেব আলী বলেন যে আমি শাসক হতে চেয়ারম্যান হই না। আমি জন গনের ভোটে নির্বাচিত হয়েছি সকলের খেদ মত করার জন্য। সকলের জনগণের জন্য আমার দরজা খোলা, যেকোনো সমস্যায় আমি পাশে আছি থাকবো। আমার কথা অনুযায়ী কাজ করে করে যাব। পরিষদের সকল কার্যক্রম পরিচালনা করতে আমি সকলের পরামর্শ, সাহায্য সহযোগিতা কামনা করেছি।

ad

পাঠকের মতামত