32204

বরুড়ায় মুগগাঁও হাই স্কুলের নবনির্মিত ভবন উদ্বোধন

নিউজ ডেস্কঃ বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের মুগগাঁও হাইস্কুলে বিদ্যালয়ের নব নির্মিত চারতলা ভবন উদ্বোধন, অভিভাবক সমাবেশ ও সাংস্কতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিকাল ৪টায় নবনির্মিত ভবন উদ্বোধন করেন বরুড়ার সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল। সন্ধা সাড়ে ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান গান করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতি বক্তব্য মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

ads

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি।

ads

বিশেষ অতিথি ছিলেন আড্ডা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল আলম, কুমিল্লা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আলেক হোসেন জুয়েল, ভাউকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাশরুল হক, ভাউকসার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আবদুল মালেক, ভাউকসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডঃ খন্দকার মারুফ, সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ সোহেল সামাদ, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন মিহির। এসময় উপস্থিত ছিলেন পয়ালগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহিন উদ্দিন, শাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, মুগগাও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, দাতা সদস্য মোঃ খোরশেদ আলম দুলাল, ভাউকসার ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ আজম, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান শাওন, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান রকি সাধারণ সম্পাদক মোঃ বায়জীদ বোস্তামী প্রমূখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুগগাঁও হাইস্কুলের সভাপতি মনির হোসেন এবং সঞ্চালনা করেন ভাউকসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহম্মেদ জামান মাসুদ।

ad

পাঠকের মতামত