সৌদি বাদশাহ সালমানের সাথে সুদানের লেফটেন্যান্ট জেনারেল আল-বুরহানের সাক্ষাৎ
আন্তর্জাতিক ডেস্কঃ সুদানের লেফটেন্যান্ট জেনারেল আল-বুরহান সোমবার সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজের সাথে তার রাজকীয় প্রসাদে সাক্ষাৎ করেছেন।
সুদানের ট্রানজিশনাল সার্বভৌমত্ব কাউন্সিলের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান পবিত্র দুই মসজিদের খাদেম সালমানের সাথে সোমবার সন্ধ্যায় সাক্ষাৎ করেন এবং নৈশভোজে অংশ নেন।
ads
এসময় বেশ কয়েকজন প্রিন্স এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুত্রঃ সৌদি গেজেট
ads











