32048

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ আটক ১

নিউজ ডেস্কঃ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল সোমবার (২১ মার্চ) রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার কোর্টবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার ভাটপাড়া গ্রামের জাকির হোসেন এর ছেলে মোঃ মনির হোসেন(২২)।

র‌্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও আটককৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশর বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে ¯^ীকার করে। উক্ত বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ads
ad

পাঠকের মতামত