রাজাপাড়া বাইতুন নূর জামে মসজিদে বাৎসরিক ওয়াজ মাহফিল
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা নগরীর রাজাপাড়া বাইতুন নূর জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ করেন শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা শেখ শাহজাদা সৈয়দ গোলাম মুহাম্মদ আব্দুল কাদের কাওকাব।
ads
প্রধান বক্তা ছিলেন মাওলানা গাজী সোলাইমান আল কাদেরী। বিশেষ বক্তা ছিলেন আব্দুর রশিদ জালালী।
সভাপতিত্ব করেন হযরত মাওলানা মুফতী হাসান আহমেদ হেলালী, খতিব রাজাপাড়া বাইতুন নূর জামে মসজিদ।
ads
মাহফিল পরিচালনায় ছিলেন হযরত মাওলানা মোঃ মিজানুর রহমান এবং রাজাপাড়া বাইতুন নূর জামে মসজিদ কমিটি ও যুব সমাজ। আখেরি মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।











