লালমাইয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে বুধবার (৯ মার্চ) নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। লালমাই থানা পুলিশ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করে।
ads

অতিরিক্ত দামে পণ্যদ্রব্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় এবং বেশি দামে তেল বিক্রি করায় ২ টি প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। দোকানিদের পন্যের দাম না বাড়াতে কঠোরভাবে সতর্ক করে দেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার।
ads











