মোকাম ৫নং ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হলেন কাউছার আহমেদ
এন.সি জুয়েলঃ কুমিল্লার বুড়িচং উপজেলায় ৭ম ধাপে ইউপি নির্বাচনে ৭নং মোকাম ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডে মেম্বার পদে কাউছার আহমেদ মোরগ মার্কায় প্রথমবারের মতো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সোমবার (৭ই ফেব্রুয়ারী) ৭ম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে কাউছার আহমেদ মোরগ প্রতীক নিয়ে ৮২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী ছাইফুদ্দিন ( ছাইফুল) টিউবওয়েল প্রতীক নিয়ে ৬৭১ ভোট পেয়েছেন।আরেক মেম্বার প্রার্থী আবদুর রব (লিটন) ফুটবল প্রতীক নিয়ে ৫৯৪ ভোট পেয়েছেন।
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।
বুড়িচং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
কাউছার আহমেদ মেম্বার পদে নির্বাচিত হওয়ায় কাকিয়ারচর, লোয়ারচর, মনঘাটা গ্রামের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।











