কুমিল্লায় বিপুল পরিমান মাদক সহ আটক ২
নিউজ ডেস্কঃ র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৮ ফেব্রুয়ারি ২০২২ইং তারিখ কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন ঢুলিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্রাইভেটকারে করে মাদক পরিবহনের সময় ৬৮৪ বোতল ফেন্সিডিল এবং ৯২ বোতল বিদেশী মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো, কুমিল্লা জেলার কোতয়ালী থানার ঘিলাতলী গ্রামের মৃত নূরু মিয়ার ছেলে মোঃ আল আমিন(৩০) এবং একই গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান বাপ্পি (২০)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর জোগসাযশে জব্দকৃত প্রাইভেটকারে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল এবং বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে ¯^ীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।











