কুমিল্লায় র্যাবের অভিযানে ৮০ কেজি গাঁজাসহ আটক ২
নিউজ ডেস্কঃ র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল (৯ ফেব্রুয়ারি) কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন বিবির বাজার সাকিনস্থ গাজীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৮০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার কোতয়ালী থানার গাজীপুর (বিবির বাজার) গ্রামের মৃত কাজী মাসুম জিলানীর ছেলে কাজী শাহিন (২৪) এবং একই গ্রামের আবুল খায়ের খন্দকারের ছেলে মোঃ রায়হান খন্দকার রনি(২৬)।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্ষিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।











