28870

কান্দিরপাড় আনন্দ সিটি সেন্টারে সি-কিং এর ২য় শোরুমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা কান্দিরপাড় আনন্দ সিটি সেন্টারের ৩য় তলায় আধুনিক জুতার কালেকশন নিয়ে সি কিং এর ২য় শোরুমের উদ্বোধন করা হয়েছে। গতকাল (রবিবার) সন্ধ্যায় মিলাদ ও দোয়ার মধ্যদিয়ে ফিতা ও কেক কেটে দোকানটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ৫নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সৈয়দ রায়হান আহমেদ, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী ৩নং দূর্গাপুর ইউনিয়নের সম্ভাব্য মেম্বার প্রার্থী তাহমিনা আক্তার লিপি, প্রতিষ্ঠানের মালিক খান বাপ্পী, খান শাকিল, পরিচালক হৃদয়, ইমতিয়াজ খান, মহিউদ্দিন খানসহ মার্কেটের ব্যাবসায়িবৃন্দ সহ অন্যান্যরা।


দোকানটির পরিচালক হৃদয় জানায়, দোকানটিতে নারী, পুরুষ ও শিশুদের সকল ধরনের দেশী-বিদেশী জুতার কালেকশন রয়েছে। উল্লেখ্য,এর আগে খন্দকার হক টাওয়ারের ৩য় তলায় ১ম শোরুমের উদ্বোধন করা হয়। শোরুমগুলোতে মালয়শিয়া থেকে আমদানীকৃত বিভিন্ন ব্র্যান্ডের জুতা সুলভ মূল্যে পাবে ক্রেতারা। তিনি আরও জানান, ক্রেতাদের সকল ধরনের সুযোগ সুবিধা দেয়া হবে।

ads
ad

পাঠকের মতামত