কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসীর পরিবারকে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সৌদি প্রবাসী কামাল হোসেনের পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের সৌদি প্রবাসী কামাল হোসেনের স্ত্রী রুবিনা হোসেন বাদী হয়ে কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী একই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মোঃ জাকির হোসেনের কাছ থেকে ০৭ বছর পূর্বে মাসিক লাখে তিন হাজার টাকা লাভে ৩ লক্ষ টাকা ঋণ গ্রহন করে। প্রতিমাসে ৯ হাজার টাকা করে ঋণ পরিশোধ ও করছিলেন বাদী রুবিনা হোসেন। জাকির রুবিনাকে প্রলোভন দেখিয়ে সাক্ষর সহ মিয়া বাজার পূবালী ব্যাংকের একটি চেক হাতিয়ে নেয় এবং পরবর্তিতে চেকে ০৮ লক্ষ টাকা লিখে ব্যাংক প্রত্যাখাত করে উকিল নোটিশ প্রেরণ করে। গত ০৯ সেপ্টেম্বর বাদী ্িবষয়টি সম্পর্কে জাকিরের কাছে জানতে চাইলে জাকির তাকে মারার জন্য তেড়ে আসে এবং হুমকী-ধমকি দেয়। বিষয়টি এলাকার গণ্যমান্যদের জানানো হওয়ার পর কোন ফল না পাওয়ায় থানায় অভিযোগ করেন রুবিনা হোসেন। প্রবাসির স্ত্রী রুবিনাহোসেন এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছেন।
এবিষয়ে বাদী প্রবাসীর স্ত্রী রুবিনা হোসেন জানান, জাকির হোসেন বহুদিন যাবৎ সুদের ব্যাবসা করে আসছে। আমি তার কাছ থেকে তিন লাখ টাকা ঋণ নিয়ে তিন বছর যাবৎ মাসিক কিস্তিতে ০৯ হাজার টাকা করে শোধ করেছি। লকডাউনের কারনে কিছুদিন টাকা পরিষোধ করতে না পারায় সে কৌশলে আমার কাছ থেকে একটি ব্ল্যাংক চেক নেয় এবং চেকে ০৮ লক্ষ টাকা উল্লেখ করে চেকটি প্রত্যাখাত করে একটি উকিল নোটিশ প্রেরণ করে। সে একজন প্রতারক এবং প্রতারণা করে আমাকে বিপদে ফেলেছে। আমি বিষয়টি সুষ্ঠ তদন্ত করে বিচার দাবি করছি।
তবে অভিযুক্ত জাকির হোসেন জানায়, রুবিনা আমার কাছ থেকে আট লক্ষ টাকা নিয়েছে একটি চেক জমা দিয়ে।আমি এপর্যন্ত কোন টাকা পাই নাই । তাই উকিল নোটিশ পাঠিয়েছি।









