28310

বরুড়ায় রক্তঋণের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসুচী

বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়ায় রক্তঋণ সামাজিক সংগঠনের উদ্যোগে রক্তঋণ প্রবাসী ফোরামের সহযোগিতায় শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার খোশবাস দঃ ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজামারা আলিম মাদ্রাসায় বৃক্ষ রোপন কর্মসুচী অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম৷

ads

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন৷

সাধারণ সম্পাদক হৃদয় ভৌমিক এর পরিচালনায় কর্মসুচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সদস্য বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক, সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপদেষ্টা সদস্য কাজী মুফতী মমিন উল্লাহ ভুঁইয়া, রাজামারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম হোসাইনী, হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রাণী পাল, বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ আবদুল মান্নান, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেন, সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ হিমু, শিক্ষা বিষয়ক সম্পাদক লিজা আক্তার পপি, তাসফিয়া হাসেম প্রান্তি, সংগঠনের অন্যান্য সদস্য সহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।

ads
ad

পাঠকের মতামত