28306

বরুড়ায় শিক্ষার্থী‌দের ফুল‌ দি‌য়ে স্বাগত জানা‌লেন ইউএনও

বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়া পৌর বালিকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানালেন উপজেলা নির্বাহী অফিসার আনিসুল ইসলাম। র‌বিবার (১২ সে‌প্টেম্বর) সকালে বিদ্যালয়ে তিনি শিক্ষার্থী‌দের বরন করেন।

এ সময় ছিলেন বরুড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো.কামাল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার এ.কে.এম. ফজলুল হক, পৌর বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইসমিন প্রমুখ৷

ads

বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ প্রায় দেড়বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর রোববার খোলে দেওয়া হয়েছে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মহাবিদ্যালয়সহ সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখর পরিবেশ ছিল চোখে পড়ার মতো। স্কুল খু‌লে দেওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার হ‌য়ে‌ছে।

উল্লেখ্য, বরুড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম ফজলুল হকের সার্বিক পরিচালনায় সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

ads
ad

পাঠকের মতামত