কুমিল্লা সদরের নিবন্ধিত জেলেদের মাঝে ভ্যান গাড়ি ও সেলাই মেশিন বিতরণ
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা আদর্শ সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের বাস্তবায়নে ২০২১-২০২২ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন “বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন (২য় সংশােধিত) প্রকল্পের” আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে ২৭ টি ভ্যান গাড়ি, ৩৩ সেট সেলাই মেশিন ও অন্যান সরঞ্জাম বিতরণ করা হয়েছে। আজ রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুমিল্লা নগরীর মুন্সেফবাড়ীস্থ এমপি বাহারের কার্যালয় প্রাঙ্গণে নিবন্ধিত জেলেদের মাঝে ভ্যান গাড়ি ও সেলাই মেশিন তুলে দেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযােদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহার৷

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ, আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক ও ১১নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল আল-আমিন সাদী, কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কুমিল্লা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন প্রামানিক সহ আদর্শ সদর উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ৷










