মুরাদপুর জানু মিয়া মসজিদে মিথুন ভূঁইয়ার কুলখানি অনুষ্ঠিত
ডেস্ক নিউজ: মাদক বিক্রিতে বাধা দেওয়া কে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের হাতে নিহত জাগ্রত মানবিকতার ভলন্টিয়ার কো-অর্ডিনেটর মিথুন ভূঁইয়ার কুলখানি সোমবার বাদ আছর মুরাদপুর জানু মিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়৷

উক্ত কুলখানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের সদস্য হান্নানুর রহমান বেলাল, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জসিম উদ্দিন ও আবুল কালাম, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আবদুল আজিজ সিহানুক, কুমিল্লা মহানগর তাঁতীলীগের সদস্য সচিব মোহাম্মদ উজ্জ্বল, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর মোহাম্মদ আজমীর হোসেন, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক, মোঃ কামাল হোসেন, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক
মোস্তাফিজুর রহমান, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের
যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ বাবর মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ৷











