কুসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আবির আহমেদ ফটো আর নেই
ডেস্ক রিপোর্ট: কুমিল্লা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান, শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশন’র ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোগলটুলী নিবাসী সৈয়দ আবির আহমেদ ফটো আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ১১:৪৫ মিনিটের সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ মাগরিব কুমিল্লা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
ads
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার৷
ads











