কুমিল্লায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা
ডেস্ক রিপোর্ট: হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কুমিল্লা জেলা কার্যালয়ের আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তিথি শুভ জন্মাষ্টমী ২০২১ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে৷ অনুষ্ঠানটি আজ দুপুর ১২ ঘটিকায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজের সাবেক উপাচার্য ও ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট’র ট্রাস্টি অধ্যাপক প্রাণ গোপাল দত্ত৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার উপ পরিচালক মোহাম্মদ শওকত ওসমান৷
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শ্রী নির্মল পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগরের সাধারণ সম্পাদক অচিন্ত দাস টিটু , কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি পাল৷
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক লিটন চন্দ্র সরকার৷











