27226

সদর দক্ষিণে স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কেক কাটা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ খোকা।

ads

সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা রুবেল হাজারী’র সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ডাঃ ফজলুর রহমান মিন্টু, তৌহিদুল ইসলাম, মাকসুদুর রহমান, সৈকত শাহ, সিব্বির হোসেন, খোরশেদ আলম, মাসুদুর রহমান, ইউসুফ, রানা প্রমুখ।

এ সময় যুবদল নেতা লিটন ভূঁইয়া, মোশারফ হোসেন, এনাম, সুমন, মোফাজ্জল, ফরিদ, আনোয়ার, সদর দক্ষিণ উপজেলা ছাত্রদল নেতা নুর মোহাম্মদ মজুমদার, রবিউল আউয়াল তুহিন, জামাল হোসেন, ইউসুফ মিয়া, টিংকু মজুমদার, মেহেদী, সাজ্জাদ, রনি, সায়মন, আমান, ২২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের জাবেদ, রাশেদ, মাসুদ, হান্নান, ইকবাল, শাওন সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ads
ad

পাঠকের মতামত