নিউজ ডেস্ক: সদা জাগ্রত আমরা বরুড়া বাসী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বরুড়া আইডিয়েল স্কুল এন্ড কলেজে সংগঠনের সভাপতি সভাপতি রোটাঃ আসাদুজ্জামান জুয়েল সওদাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন লিংকন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবদুল মমিন সওদাগর৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক, সংগঠনের সমন্বয়ক বশিরুল ইসলাম সিরাজী, কাজী মুফতি মমিন উল্ল্যাহ ভুঁইয়া, প্রভাষক রিয়াজ উদ্দিন রানা, মোঃ শরীফুল ইসলাম চৌধুরী, সংগঠনের প্রবাসী ফোরামের সহসভাপতি জুয়েল রানা।
অনুষ্ঠানের সর্বশেষে সংগঠনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ করা হয়।






