শোক দিবসে বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম কুমিল্লা জেলা কমিটির দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক: ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানান বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম কুমিল্লা জেলা কমিটি। পরে ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়৷
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক কুমিল্লার আলোর সম্পাদক জসিম উদ্দিন কনক ও সাপ্তাহিক চলন পএিকার সম্পাদক মাহবুবুর রহমান কাশেম।
এতে আরোও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের পলাশ প্রতিনিধি চ্যানেল সিক্স, সিনিয়র সহ-সভাপতি রবিউল আলম দৈনিক লাল সবুজের বাংলা, সহ-সভাপতি সাইফুল ইসলাম ফয়সাল প্রতিনিধি দৈনিক বাংলার আলোড়ন, যুগ্ম সাধারণ সম্পাদক ও লালমাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন চৌধুরী প্রতিনিধি দৈনিক ডাক প্রতিদিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ অমি প্রতিনিধি দৈনিক কুমিল্লার আলো, দপ্তর সম্পাদক ও দৈনিক আলোকিত সকাল কুমিল্লা সদর প্রতিনিধি মোঃ জায়ফুল্লাহ খন্দকার, সদস্য আব্দুর রহমান ও আতিকুল হাসান সহ কুমিল্লা জেলা কমিটির নেতৃবৃন্দ।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে সাধারণ সম্পাদক আলোচনায় বলেন যতদিন রবে পদ্ধা মেঘনা যমুনা বহমান প্রজ্বলিত শিখার মতো তোমার আদর্শ রবে অণির্বান, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি।
তিনি আরো বলেন, আমরা সবসময়ই সিনিয়রদের সহযোগিতা ও পরামর্শ মোতাবেক কাজ করে যাবো আমরা কোন রকম বিতর্কিত কাজ করবো না, সংগঠনের কোন ব্যক্তি যদি কোন অপরাধ মূলক কাজ করে তাহলে সংগঠন এর দায়বার নিবেনা। আমরা সবসময়ই আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করি। দোয়া ও মিলাদ শেষে তাবারুক বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।










