24992

ক্যানসার রোগী কামাল হোসেনকে আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস দক্ষিণ ইউনিয়ন মুগুজী গ্রামের বাহরাইন প্রবাসী ক্যানসার রোগী মোঃ কামাল হোসেন কে ওরাই আপনজন সংগঠন থেকে ১২ জুলাই তার বাবা আবদুল লতিফ এর হাতে ১৮ হাজার টাকা সহায়তা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ওরাই আপনজন সংগঠনের সভাপতি সাংবাদিক ইলিয়াস আহমেদ, সাধারণ সম্পাদক মাস্টার মোঃ জামাল হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক কবি মোঃ সোহেল রানা, ক্রিড়া সম্পাদক মোঃ ইকবাল হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার বরুড়া উপজেলা শাখার সভাপতি মোঃ রিয়াদ হোসেন, ওরাই আপনজন সংগঠনের সদস্য মোঃ রাসেল, মোঃ গনি মিয়া প্রমুখ।

ads

মোঃ কামাল হোসেন বর্তমানে কুমিল্লা একটি বেসরকারি হসপিটাল ভর্তি আছেন। প্রবাসী ও বিত্তবানদের কে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আবেদন জানিয়েছেন ওরাই আপনজন সংগঠন।

ads
ad

পাঠকের মতামত