কাশিনগরে করোনায় ক্ষতিগ্রস্থের প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা অর্থ বিতরণ
সফিউল আলম: কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা কাশিনগর ইউনিয়ন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি’র নির্দেশনায় করোনায় ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায় পাঁচশত লোককে ৫০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে৷
বৃহস্পতিবার বিকেলে কাশিনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ ত্রাণ সহায়তা নগদ অর্থ বিতরণ করা হয়৷
অনুষ্ঠানে কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার এস এম মনজুরুল হক, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের হোসেন, কাশিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,,,
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসারকে ক্রেস্ট দিয়ে স্বাগত জানান কাশিনগর ইউ’পি চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন৷










