আমোদ উপদেষ্টা সম্পাদক শামসুন্নাহার রাব্বী আর নেই
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রাচীন সংবাদপত্র সাপ্তাহিক আমোদ এর উপদেষ্টা সম্পাদক, বেগম শামসুন্নাহার রাব্বী আর নেই। শুক্রবার (২৫ জুন) রাত ১০টায় তিনি আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ জাতীয় রোগে ভুগছিলেন।
আমোদ সম্পাদক বাকীন রাব্বী জানান (২৩ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। তিনি যুক্তরাষ্ট্রের নিউজর্জি রাজ্যের নেপচুন শহরের জার্জি শোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শামসুননাহার রাব্বী পাঁচ দশকের বেশি সময় ধরে কুমিল্লায় সাংবাদিকতার পাশাপাশি লেখালেখি করে আসছেন। তিনি কুমিল্লায় বিভিন্ন সামাজিক কাজের সাথেও জড়িত ছিলেন। তার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে।
এক ছেলে, তিন মেয়ে, দুই নাতনি ও সাত নাতিসহ স্বজনরা শামসুননাহার রাব্বীর আত্মার মাগফেরাতের জন্য সকলের দোয়া চেয়েছেন।
উল্লেখ্য – ১৯৫৫ সালে তার স্বামী মোহাম্মদ ফজলে রাব্বী কুমিল্লা থেকে আমোদ পত্রিকার প্রকাশনা শুরু করেন।
মরহুমার মৃত্যুতে চেতনায় ৭১ নিউজ পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি৷










