22947

কুমিল্লা কান্দিরপাড়ে সি-কিং এর উদ্বোধন

কুমিল্লা কান্দিরপাড়ে সি-কিং এর উদ্বোধন
কুমিল্লা কান্দিরপাড় খন্দকার হক টাওয়ারের ৩য় তলায় আধুনিক জুতার কালেকশন নিয়ে সি কিং এর উদ্বোধন করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় মিলাদ ও দোয়ার মধ্যদিয়ে ফিতা ও কেক কেটে দোকানটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়মীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নারীনেত্রী এডভোকেট ফাহমিদা জেবিন, যুবলীগ নেতা সৈয়দ হাবীবুর রহমান সজীব, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী তাহমিনা আক্তার লিপি, ছাত্রলীগ নেতা শিহাব শুভ, খন্দকার হক টাওয়ারের সভাপতি আনিছুর রহমান, সেক্রেটারী আলহাজ্ব মোঃ মোক্তার হোসেন, প্রতিষ্ঠানের মালিক খান বাপ্পী, খান শাকিল, পরিচালক হৃদয়, মার্কেটের ব্যাবসায়িবৃন্দ সহ অন্যান্যরা।

দোকানটির পরিচালক জানায়, দোকানটিতে নারী, পুরুষ ও শিশুদের সকল ধরনের দেশী-বিদেশী জুতার কালেকশন রয়েছে।উল্লেখ্য, দোকানটিতে মালয়শিয়া থেকে আমদানীকৃত বিভিন্ন ব্র্যান্ডের জুতা সুলভ মূল্যে পাবে ক্রেতারা।

ads
ad

পাঠকের মতামত