22794

ইস্তাম্বুলের প্রাণকেন্দ্র ঐতিহাসিক তাকসিম স্কয়ারে মসজিদ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ শহর ইস্তাম্বুলের প্রাণকেন্দ্র তাকসিম স্কয়ারে একটি নতুন মসজিদ উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। কাতারভিত্তিক গণমাধ্যম খবর আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

শুক্রবার মসজিদটি উদ্বোধন করে মুসল্লিদের সঙ্গে জুমাআর নামাজ আদায় করেন এরদোয়ান। এই মসজিদ উদ্বোধনের মধ্যদিয়ে দীর্ঘদিনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন দেশটির প্রেসিডেন্ট।

ads

এই মসজিদ নির্মাণ নিয়ে ২০১৩ সালে উদারপন্থীদের বিরোধিতার মুখে পড়তে হয়েছিল এরদোয়ান সরকারকে। শুক্রবার মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয় হাজার হাজার মানুষ। মসজিদে জায়গা না পেয়ে চত্বরে বসে নামাজ পড়েন অনেকে।

ads

মসজিদটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যার সাথেই আছে খোলা চত্বর যেটিকে ঐতিহাসিকভাবে ধর্মনিরপেক্ষ তুরস্ক প্রজাতন্ত্রের প্রতীক মনে করা হয়। মূলত এটি তুর্কি প্রজাতন্ত্র এবং এর প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের একটি স্মারক হিসেবে বিবেচিত হয়।

মসজিদটির উদ্বোধন করে জুমার নামাজের পর এরদোয়ান বলেন, তাকসিম মসজিদ এখন ইস্তাম্বুলের স্মারকগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গায়।

মসজিদের উদ্বোধনের সময় জুমার নামাজ পড়তে আসা বিপুল সংখ্যক মানুষের উদ্দেশে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, প্রতিবাদ বিক্ষোভের বিরুদ্ধে মসজিদ নির্মাণ করতে পারা একটি বিজয়। কোনো কিছুই এ উদ্যোগকে বন্ধ করতে পারবে না।

ad

পাঠকের মতামত