সেলিমা আহমাদ মেরী এমপি কে তিতাসের দলিল লেখক সমিতির ফুলেল শুভেচ্ছা
তিতাস প্রতিনিধি: কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরী (সিআইপি) কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে তিতাস উপজেলা দলিল লেখক সমিতির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। শনিবার (২৯ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রঙ্গণে এ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তাছাড়া নব-গঠিত অনুমোদিত কমিটি স্থানীয় সাংসদ সেলিমা আহমাদ মেরী (সিআইপি)’র নিকট কমিটির একটি ফাইল হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন নব-গঠিত কমিটির সভাপতি মো.হুমায়ুন কবির কাজল, সাধারণ সম্পাদক শের-ই আলম, সাংগঠনিক সম্পাদক মো.নজরুল ইসলাম, সহ-সভাপতি মো.খোরশেদুর রহমান বকুল, মো.জাকির হোসেন, যুগ্ম- সাধারণ সম্পাদক মো. আল-আমিন, সহ-কোষাধক্ষ মো. রুহুল আমিন ও সদস্য মো. হান্নান।
উল্লেখ্য, শনিবার (২৯ মে) কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ মো.ছিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক এম এ এইচ মনজু স্বাক্ষরিত ৭ উপদেষ্টাসহ ২৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন। অনুমোদিত কমিটির মেয়াদ ২০২১-২০২৪ সাল।










