21758

চৌদ্দগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী আর্থিক অনুদানের চেক বিতরণ 

চৌদ্দগ্রাম প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদান হিসেবে কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির সার্বিক সহযোগিতায় চৌদ্দগ্রাম পৌরসভার তিনজন অসুস্থ ব্যাক্তিকে অনুদানের চেক প্রদান করা হয়েছে। বুধবার সকালে চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মীরু তিনজন অসুস্থ ব্যাক্তির হাতে অনুদানের চেক তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব হারুনুর রশিদ, পৌরসভার কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী, সাইফুল ইসলাম শাহীন ও মিজানুর রহমান সহ পৌরসভা আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুদান প্রাপ্তরা হলেন চৌদ্দগ্রাম পৌরসভার শাহ আলম, মহন মিয়া ও সোলেমান।
তারা অনুদানের চেক পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

ad

পাঠকের মতামত