কুমিল্লা নগরীর মাইজভান্ডারীয়া খানকা শরীফে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীর গর্জনখোলাস্থ আঞ্জুমানে রহমানীয়া মঈনীয়া মাইজভান্ডারীয়া খানকা শরীফে আলহাজ্ব হযরতুল আল্লামা শাহসুফি সৈয়দ মইনুদ্দিন আহম্মদ আল হাসানী ওয়াল হুসাইনী আল মাইজভান্ডারী (কঃ) এঁর সালানা ফাতেহা শরীফ উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিল শেষে মুনাজাত পরিচালনা করেন, আলহাজ্ব শাহ মোঃ আলমগীর খাঁন আল মাইজভান্ডারী।
ads

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরে ত্বরীকত আলহাজ্ব শাহ সূফী ইউনুছ গাফফারী বখশী।
ads
এছাড়া চর্থা খানকায়ে তৈয়বীয়া তাহেরীয়ায় পবিত্র বদর দিবস উপলক্ষ্যে জেলা ইসলামী ফ্রন্ট, জেলা যুবসেনা, ও ছাত্রসেনা আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।











