কুমিল্লা মহানগর যুবলীগের উদ্যোগে ইফতার বিতরণ
নিজস্ব প্রতিবেদক: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হােসেন খান নিখিলের আহবানে কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের উদ্যাগে ৩নং ওয়ার্ড কালিয়াজুড়ি জামে মসজিদ সংলগ্নে বিকাল সাড়ে ৫টায় পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবন্ধী, পথশিশু, অসহায় ও হতদরিদ্র মানুষদের মাঝে রান্নাকরা ইফতার বিতরণ করেন কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ ও যুগ্ম-আহ্বায়ক হাবিবুল আল আমিন সাদী৷

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. আমজাদ হোসেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য মোঃ মিজানুর রহমান, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও ১.২.৩নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর কাউছারা বেগম সুমি, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের সদস্য দুলাল হোসেন অপু, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকলীগের সদস্য ও ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ বেলাল উদ্দিন, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-দপ্তর সম্পাদক আবু রিমন, যুবলীগ নেতা আকতার হোসেন, মোঃ জাকারিয়া রাহাত, মোঃ ফরহাদ মিয়া, আবদুল কুদ্দুস, মোঃ কামরুল, নাসিমুল হোক, বিল্লাল হোসেন ভূঁইয়া, দেলোয়ার হোসেন, আবু হাসান, সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ৷










