19797

সদর দক্ষিণের লক্ষিপুরে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ডাবল এলইডি টিভি কাপ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ রবিবার বিকালে সদর দক্ষিণের গলিয়ারার উত্তর ইউনিয়নের লক্ষিপুর চৌমুহনী সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। নেউরা একাদশ বনাম শিমপুর একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গােলাম সারওয়ার।

ads

গলিয়ারা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, তরুন উদ্যোক্তা ও বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার মােহাম্মদ আক্তারুজ্জামান রিপন, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান মজুমদার।

যুবলীগ নেতা মােঃ কামাল হােসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক আবুল বাশার শিপন, শফিকুল ইসলাম, আরিফুর রহমান, মিজান মেম্বার, যুবলীগ নেতা মাসুদ প্রমুখ।

ads
ad

পাঠকের মতামত