19794

পেটের ভিতর ৯১০ পিস ইয়াবা এবং মাইক্রো বাসে ৩০ কেজি গাঁজাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক: গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একাধিক আভিযানিক দল ২৭ মার্চ ২০২১ ইং তারিখ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কুমিল্লা আমতলী বিশ্বরোড এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে ৯১০ পিস ইয়াবা ও ৩০ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, ফরিদপুর জেলার নগরকান্দা থানার কাগদি গ্রামের মৃত সৈয়দ আলী আহম্মেদ এর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩২) ও কুমিল্লা জেলার বি-পাড়া থানার বি-পাড়া (হাজী নায়েব আলী ব্যাপারির পুরাতন বাড়ী) গ্রামের মৃত সিরাজুল ইসলামের এর ছেলে মোঃ দুলাল মিয়া (৪৮)।

উল্লেখ্য, মোঃ সাইফুল ইসলাম (৩২), এর পেটের ভিতর থেকে ৯১০ পিস ইয়াবা এবং দুলাল মিয়া (৪৮)এর নিকট হতে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

ads

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ads
ad

পাঠকের মতামত