তিতাসে ‘তিতাস ক্লাবে’র যাত্রা শুরু
তিতাস প্রতিনিধি: মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তিতাসে যাত্রা শুরু করল স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন তিতাস ক্লাব। ২৬ মার্চ দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করে।
তাদের কর্মসূচীর মধ্যে ছিল ১০০ এতিম শিশুদের পাঞ্জাবি প্রদান ও খাবার প্যাকেট বিতরণ। পরে সংগঠনের লোগো উন্মোচন করে সকল সদস্যদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়।
ads

“এসো মানবতার টানে মানুষের পাশে” এই শ্লোগানকে বুকে ধারণ করে এক ঝাঁক তারুণ্য উদ্দীপ্ত যুবক মিলে গঠন করে এই সংগঠনটি। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক হিসেবে আছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক মোহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ।
রফিকুল ইসলাম নিরব, অজিরুল ইসলাম, আব্দুল আজিজ, আঃ আউয়াল, উজ্জ্বল সরকার, মমিন সরকার, আঃ হানিফ, শাখাওয়াত ও মানিক মোল্লাসহ ৩৬ জন সদস্য নিয়ে সংগঠনটি প্রাথমিকভাবে এগিয়ে চলছে।
এর আগে পবিত্র কালামে পাক তেলওয়াত ও দোয়া মাহফিল পরিচালা করে সংগঠনটির উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা মোহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ। প্রোগ্রাম পরিচালনা করেন বিশিষ্ট উপস্থাপক মনির হোসেন মাষ্টার। সবশেষে কেক কেটে ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপি কর্মসূচীর সমাপ্তি ঘটে।
ads









