16238

লাকসামে পড়শী হোটেল এন্ড রেষ্টুরেন্ট’র শুভ উদ্বোধন

লাকসাম প্রতিনিধি: রুচিশীল ও উন্নতমানের খাবার পরিবেশনের অঙ্গিকার নিয়ে লাকসাম দৌলতগঞ্জ বাজারের প্রানকেন্দ্র সদর রোডে (সাবেক পড়শী সিনেমা হল) পড়শী হোটেল এন্ড রেষ্টরেন্ট (মিনি চাইনিজ) উদ্বোধন করা হয়েছে। রবিবার (১০ জানুয়ারি) বিকালে হোটেল এন্ড রেষ্টুরেন্টটি দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে।

প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর মোঃ ইব্রাহিম খলিল মজুমদার (আবাদ) বলেন, নিত্য নতুন ও মুখোচর খাবারের নিশ্চয়তা দিয়ে সুদক্ষ বার্বুচি দ্বারা প্রতিদিনের খাবার পরিবেশন করা হবে।

ads

তিনি বলেন, দেশীয় খাবারের পাশাপাশি চাইনিজ খাবারের ব্যবস্থা রয়েছে। তিনি সকলের দোয়া ও আর্শীবাদ কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী মীর হোসেন, রাজিব সাহা, মোঃ ইউসুফ, মোঃ আবদুল মজিদ, আলহাজ্ব ছিদ্দিকুর রহমান, মোঃ রুবেল, মোঃ শরীফ হোসেন প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।

ads
ad

পাঠকের মতামত