সুন্দর ও সুস্থ জীবন গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম: আবদুল্লাহ আল মাহমুদ সহিদ
মাইনুল হক: সুন্দর ও সুস্থ জীবন গঠনে এবং প্রতিযোগিতা মূলক মনোভাব সৃৃষ্টিতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আরও মনযোগী হতে হবে। যারা নিজেদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করেছে, তারা দুই ক্ষেত্রেই ভালো করেছে। খেলাধুলা করলে মনমানসিকতা বড় হয় ও তারা কখনো ভুল পথে পা বাড়ায় না।
আজ রবিবার (১০ জানুয়ারি) দুপুরে ৬নং জগন্নাথপুর ইউনিয়নের দূর্লভপুর যুবসমাজ এর আয়োজনে ডাবল এলইডি টিভি কাপ টি-১০ বিগ বাউন্ডারি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর যুবলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ এসব কথা বলেন৷
আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ আরও বলেন, খেলাধুলাই পারে তরুণদের মাদক থেকে দূরে রাখতে। ছেলেরা যত বেশি খেলাধুলায় মাঠে সময় কাটাবে, শারীরিকভাবে সুস্থ থাকবে এবং ভালো পরিবেশ পাবে। মাদকের বিরুদ্ধে পরিবারকেই বড় ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মামুনুর রশিদ মামুন, ৬নং জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারেক, ৬নং জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কুমিল্লা জেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রবিউল আলম বিপ্লব৷
সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ ও ৬নং জগন্নাথপুর ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুর মালেক বাবুল৷











