চৌদ্দগ্রামে অসহায়দের মাঝে কম্বল বিতরণ
সফিউল আলম: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর প্রবাসী ফাউন্ডেশনের সদস্য ওমান প্রবাসী গাজী ওমর ফারুক আদিলের উদ্যোগে গরীব ও অসহায় ১৮৫ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার বিকালে কালিকাপুর গ্রামে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন মিলন।
আবু রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাতিসা ইউনিয়ন আ’লীগের সদস্য আবুল কালাম, কালিকাপুর উত্তর পাড়া আল আকসা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি গাজী বদিউল আলম, বিশিষ্ট হোমিও চিকিৎসক আমিন উল্যাহ, কালিকাপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম ছুট্টু, কালিকাপুর উত্তর পাড়া আল আকসা মসজিদ পরিচালনা কমিটির ক্যাশিয়ার ছাদেক হোসেন, আ’লীগ নেতা গাজী লিটন, কালিকাপুর আল আকসা মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী আবদুল লতিফ।
বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা আরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাতিসা ইউনিয়ন ছাত্রলীগ নেতা জাবেদ হোসেন, মোঃ বাবু, সাগর, সালাহ উদ্দিন, রবিন, পিয়াস উদ্দিন, মনসুর, রাফি, রাব্বি, মারুফ, শাহিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া প্রবাসী মোঃ জালালের উদ্যোগে ৩২টি কম্বল বিতরণ করা হয়।









