কুমিল্লাস্থ চৌদ্দগ্রাম জনকল্যাণ সমিতির সভাপতি শামীম, সা. সম্পাদক নাজমুল হুদা
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ’র ‘চৌদ্দগ্রাম জনকল্যাণ সমিতি’র অফিসে বৃহস্পতিবার সমিতির পুনঃঘটন, আলোচনা সভা এবং প্রয়াত সভাপতি মরহুম শামছুদ্দিন আহমেদ সেলিমসহ প্রয়াত নেতৃবৃন্দের স্মরনে ইঞ্জিঃ কাজী ফেরদৌস হকের সভাপতিত্বে এডভোকেট মোশারফ হোসেন টিটুর সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের শেষে আলোচনা সভায় চৌদ্দগ্রাম জনকল্যাণ সমিতির উপদেষ্ঠা ইঞ্জিঃ কাজী ফেরদৌস হক নব-নিবার্চিত ৩৩ সদস্যের কমিটি ঘোষনা করেন।
সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো: মোজাম্মেল হক চৌধুরী শামীম, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল বারেক, মিসের জোসনা আক্তার, মো: শাহনেওয়াজ বেলু, সাধারণ সম্পাদক মো: নাজমুল হুদা, সহ সাধারন সম্পাদক এডঃ মোশারফ হোসেন টিটু, আব্দুল মতিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক এড.ফয়সল সুলতান, হাসান আসিফ রহমান (জয়), হুমায়ূন কবীর, মহিলা সম্পাদিকা রেহানা আক্তার, প্রচার সম্পাদক কাজী হাসান ইমাম সাগর, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক মো: ইকবাল হোসেন।










