কুমিল্লায় জাহাঙ্গীর কবির নানক কে ফুলেল শুভেচ্ছা
মাইনুল হক: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক কে কুমিল্লা জেলায় আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।
শুক্রবার (১ জানুয়ারি) সকালে কুমিল্লা জেলা পুলিশ লাইন্সে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ads
পরে জেলা পুলিশ লাইন্সের বঙ্গবন্ধু মঞ্চ তরুণীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানান জাহাঙ্গীর কবির নানক ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম৷
এসময় কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন ও অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসানসহ প্রশাসনের উর্দ্বোতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন৷
ads









