চৌদ্দগ্রামে এড. হুনুফা আক্তারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
মোঃ সফিউল আলম: কুমিল্লা-১১ চৌদ্দগ্রামের সংসদ সদস্য ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপির সহধর্মিণী বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট হনুফা আক্তার রিক্তার অসুস্থতার কারনে ১নং কাশিনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন এর উদ্যােগে বুধবার বিকেলে কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় এডভোকেট হুনুফা আক্তার রিক্তার আশুরোগ মুক্তি কামনায় দোয়ার মুনাজাত করা হয়।
ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, কাশিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হাজারী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুবলীগের সভাপতি বাহারুল আলম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফকরুল হাসান, উপজেলা ছাত্রলীগ নেতা রনি হক সহ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসার আলেম উলামায়ে কেরামগণ।
কোরআন খানি আলোচনা শেষে মাওলানা শহীদুল হক স্থানীয় সংসদ সদস্য সাবেক রেলপথ মন্ত্রী ও উনার অসুস্থ সহধর্মিণী সহ পরিবারের সকলের জন্য দোয়ার মুনাজাত পরিচালনা করেন।









