15709

লালমাইতে এতিম অসহায় শীতার্থদের পাশে প্রবাসী মোশারফ হোসেন

মোঃ সফিউল আলম: সংকটময় এই মুহূর্তে ছড়িয়ে পরেছে দারিদ্র্যতা, চলমান এই শীতকালে বিলিয়ে দিতে চাই উষ্ণতা” এই স্লোগান কে সামনে রেখে সূদুর প্রবাসে থেকেও এতিম অসহায় শীতার্থদের পাশে এসে দাঁড়ানোর দৃষ্টান্ত স্থাপন করেছেন মোশারফ হোসেন নামের এক সৌদি আরব প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা। তিনি কুমিল্লার লালমাই উপজেলায় উত্তর ভূলইন ইউনিয়ন এর বেতাগাওঁ গ্রামের বাসীন্দা।

ads

বুধবার (২৩ ই ডিসেম্বর) বুধবার বিকেলে মোশারফ হোসেন এর ব্যক্তিগত অর্থায়নে স্থানীয় বেতাগাওঁ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে বিভিন্ন মাদ্রাসায় অধ্যায়নরত এতিম অসহায় ছাত্রদের ও ৪নং ওয়ার্ড’র বিভিন্ন দুস্থ অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

প্রবাসীর পিতা আব্দুল ওহাব ডিলার এর সভাপতিত্বে ও উত্তর ভূলইন ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল এর সঞ্চালনায় এসময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ভূলইন উত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক বিল্লাল হোসেন, যুগ্ম আহবায়ক কবির হোসেন, মরহুম হাজী আব্দুর রশিদ ফাউন্ডেশন এর চেয়ারম্যান আব্দুল জলিল সওদাগর, মাইন উদ্দিন, যুবলীগ নেতা সোহেল রানা, মোশারফ হোসেন, আবদুল কুদ্দুস, হোসেন রাজু, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার অমিত ভূঁইয়া, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ওয়াদুদ, সাধারণ সম্পাদক আরিফ, সাজেদুল হক ভূঁইয়া, মোঃ রিপন, রুহুল আমিন প্রমুখ।

ads

জানা যায় দীর্ঘ দিন ধরে প্রবাসী এই রেমিট্যান্স যোদ্ধা মোশারফ হোসেন আমরা অসহায়ের পাশে নামক হোয়াটস অ্যাপ গ্রুপ এর মাধ্যমে ও তার ব্যক্তিগত অর্থায়নে গরীব দুঃখী ও মেহনতি মানুষের জন্য নিঃস্বার্থ ভাবে দান অনুদান প্রদান করে থাকেন। পুত্রের এমন মানবিক কর্মকান্ডে গর্বিত পিতা সহ পুরো গ্রামবাসী।

ad

পাঠকের মতামত