15290

চান্দিনা পৌর নির্বাচন: মেয়র পদে মনোনয়ন ক্রয় ৩ প্রার্থীর

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লা জেলার চান্দিনা পৌরসভার নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ক্রয় করেন মেয়র পদে সম্ভাব্য ৩ জন প্রার্থী।

তারা হলেন, চান্দিনা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. শওকত হোসেন ভূইয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. আবদুল জলিল।

ads

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডীস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে ওই মনোনয়ন সংগ্রহ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি উপাধ্যক্ষ নির্মল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এনায়েত উল্লাহ্ ভূইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ.বি সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউন্সিলর কাজী জাফর উল্লাহ্ আজাদ, উপ-দপ্তর সম্পাদক মো. জাকির হোসেন সরকার লিটন, পৌর আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, বাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. সেলিম ভূইয়া, মাইজখার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, পৌর আওয়ামী লীগ নেতা মো. আবদুল বাতেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী ইয়াছিন আহমেদ অভি, উপজেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি সাকিব মাহমুদ ভূইয়া তানিন প্রমুখ।

ads
ad

পাঠকের মতামত