15124

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিকে ড. নাজমুল আহসান’র অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়’র উপাচার্য, জাতীয় ব্যবস্থাপনা উন্নয়ন পরিষদের সম্মানিত আহবায়ক, জানিপপ’র চেয়ারম্যান, বিশিষ্ট গবেষক, কুমিল্লার কৃৃৃৃতিসন্তান প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

মঙ্গলবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত ৭৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

ads

এর আগে গত বছরের ৯ ডিসেম্বর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে ম. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক পদে রোশন আলী মাস্টারের নাম ঘোষণা করেছিল কেন্দ্রীয় আওয়ামী লীগ।

বেরোবি উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটি প্রসঙ্গে বলেন, কুমিল্লা উওর জেলা আওয়ামী লীগের এই কমিটিতে দুর্দিনের পরিক্ষিত কর্মিদের স্থান হয়েছে। নবগঠিত এই কমিটির নেতৃত্বে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন৷

ads
ad

পাঠকের মতামত