14666

১০ নভেম্বর গণতন্ত্র দিবস পালন করলো কুমিল্লা জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক: ১০ নভেম্বর গণতন্ত্র দিবস পালন করেছে কুমিল্লা (দ:) জেলা ও মহানগর জাতীয় পার্টি। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকালে কুমিল্লা (দ:) জেলা জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা (দ:) জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এয়ার আহমেদ সেলিম৷

ads

প্রধান বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা (দ:) জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব হুমায়ুন কবির মুনশী৷

ads

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা মহানগর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ন-আহবায়ক মাহবুব আলম সেলিম, কুমিল্লা মহানগর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব কাজী নজমুল৷

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় পার্টি ও পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদই দেশে গণতন্ত্রের সূচনা করেছিলো।

ad

পাঠকের মতামত