চৌদ্দগ্রামে চৌমুহনী বাজার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত
সফিউল আলম: চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের চৌমুহনী বাজার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫-নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গনতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটগননার মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বাজার পরিচালনা কমিটির সভাপতি চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগ আহবায়ক ও শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহ জালাল মজুমদার।
সিনিয়র সহ সভাপতি আব্দুল লতিফ ডিলার,
সহ-সভাপতি ডা.আহসান উল্যাহ, মোঃশাহজান কবির, সা. সম্পাদক মোঃ কবির হোসেন, যুগ্ন- সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন মজুমদার, অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক লিটন, প্রচার সম্পাদক মনির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি ডা.মীর আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আলী হায়দার মেম্বার, সাবেক রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপির একান্ত সহকারী সাংবাদিক এসএন ইউসুফ, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নুরুল আলম, আব্দুস সাত্তার মজুমদার, আব্দুল আজিজ মজুমদার, ফরিদ উদ্দিন মেম্বার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বিল্লাল হোসেন।









