চৌদ্দগ্রামের শ্রীপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও সা. সম্পাদক কে সংবর্ধনা
চৌদ্দগ্রাম প্রতিনিধি: চৌদ্দগ্রাম শ্রীপুর ইউনিয়নের আওয়ামী লীগের নব-গঠিত কমিটির সভাপতি ডা. মীর আহম্মেদ ও সাধারণ সম্পাদক আলী হায়দার মেম্বার কে শুক্রবার বিকালে শ্রীপুর ইউনিয়ন নালঘর বাজার আওয়ামী লীগ কার্যালয়ে সংবর্ধনা দিয়েছে শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস ছামাদ মেম্বারসহ এলাকাবাসী৷
প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন করেন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রধান করেন শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ডা. মীর আহম্মেদ, সাবেক সভাপতি আব্দুস ছামাদ মেম্বার, সাধারণ সম্পাদক আলী হায়দার মেম্বার, ৮নং ওয়ার্ড মেম্বার হাফেজ আসলাম, কৃষক লীগের সভাপতি মাষ্টার সিরাজুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি বিল্লাল হোসেন, শ্রীপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাকির হাজারী, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা শাহ আলম, শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, নালঘর ছাত্রকল্যাণ সংস্থা সাধারণ সম্পাদক এনামুল হক মজুমদার এনাম, যুবলীগ নেতা পেয়ার আহম্মেদ, অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে ফুল দিয়ে বরণ করেন ৮নং ওয়ার্ডের আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ৷










