বরুড়া উপজেলায় গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
বরুড়া প্রতিনিধি: জেলা তথ্য অফিস কুমিল্লার আয়োজনে বরুড়া উপজেলার পেড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, বাল্য বিবাহ, যৌতুক, দুর্নীতি, মাদক এবং করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হয়।
সিনিয়র তথ্য অফিসার, কুমিল্লা মীর হোসেন আহসানুল কবীর’র সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আবদুল মান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ কে এম ফজলুল হক, উপজেলা শিক্ষা অফিসার, বরুড়া, সৈয়দ মো: মাহিন উদ্দিন, চেয়ারম্যান, পয়ালগাছা ইউনিয়ন পরিষদ, বরুড়া, মহিউদ্দিন সুমন, সভাপতি, স্কুল পরিচালনা কমিটি, মো: মিজানুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, বরুড়া, মো: শাহজাহান, সাবেক ইউপি সদস্য, মো: জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি সদস্য ও মো: শফিউল্লা, আহবায়ক, ইউনিয়ন যুবলীগ, পয়ালগাছা ইউপি।
স্বাগত বক্তব্য রাখেন ছালেহা আক্তার, প্রধান শিক্ষক, পেড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরুড়া।
সমাবেশে বক্তাগন সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌছেছে, বিদ্যুৎ উৎপাদনের স্বক্ষমতা বেড়েছে, লোড শেডিং অনেক হ্রাস পেয়েছে। তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অন্যান্য কার্যক্রমের ফলে দ্রারিদ্রতার হার ব্যাপক ভাবে হ্রাস পাওয়ার কথা উল্লেখ করে বলেন, মানুষ এখন আর অসহায় নেই। দরিদ্র মানুষ যাদের বাড়ী নাই বা বাড়ী করার সামথ্য নাই তাদের সরকারী উদ্যোগে বাড়ী করে দেয়া হচ্ছে। উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রচলন ও বিনা মূল্যে বই বিতরণসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য ছাত্র ছাত্রীদের প্রতি আহবান জানান। মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর প্রতি জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে উপজেলার মানুষকে এই অপারাধ গুলির বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রাখার অনুরোধ করেন। বক্তাগণ বলেন বাল্য বিবাহ যেখানে সেখানেই প্রতিরোধ করা হবে। বরুড়া উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত করতে হবে। দলমত নির্বিশেষে সকলকে দেশের প্রতি আস্থা বিশ্বাস ও ভালোবাসা বাড়াতে হবে এবং ঐক্যবদ্ধ ভাবে দেশেকে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে। এটি সামাজিক ভাবে দেশের সকল নাগরিকের দায়িত্ব। বক্তগণ করোনা ভাইরাস এর এই সময়ে সবাইকে সচেতন ভাবে বাড়ির বাহিওে গেলে মাস্ক ব্যবহার, বাহির থেকে বাসায় ফিরলে সাবান পাানি দিয়ে হাত ধোয়া এবং ভিড় এড়িয়ে চলার জন্য অনুরোধ করনে মহিলা সমাবেশের পূর্বে সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।










