লাকসামে জাতীয় জেল হত্যা দিবস পালিত
লাকসাম প্রতিনিধিঃ জাতীয় জেলহত্যা দিবস উপলক্ষে লাকসাম উপজেলা, পৌরসভা আওয়ামী লীগ সহযাোগী সংগঠনের উদ্যোগে আলাচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মােঃ ইসহাক মিয়ার সভাপতিত্বে আলােচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন, লাকসাম পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক অধ্যাপক মােঃ আবুল খায়ের।
সভায় অংশগ্রহণ করেন, লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মােঃ রফিকুল ইসলাম হিরা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মােঃ মহব্বত আলী, আওয়ামী লীগ নেতা মমতাজ মিয়া, পিন্টু সাহা, আফতাব উল্লাহ, চৌধুরী ঝন্টু, শাজাহান মজুমদার, আব্দুল আজিজ প্রমুখ।
এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে রেলওয়ে জংশন চত্বরে জাতীয় চার নেতা প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দরা।










