14331

ভুলইন দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

লালমাই প্রতিনিধি: লালমাই উপজেলার ভুলইন দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় মাঠে সভাটি অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একরামুল হক চেয়ারম্যান এর সভাপতিত্বে ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হামিদ।

ads

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন মোল্লা, সহ সভাপতি অধ্যক্ষ আনোয়ার উল্লাহ মজুমদার, ইব্রাহিম খলিল মজুমদার, সাংগঠনিক সম্পাদক আয়াতউল্ল্যাহ, মোঃ আমির হোসেন, কাজী মেহেদী হাছান বাপ্পী, আব্দুল মালেক প্রমুখ।

ads

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হামিদ বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে দলের সকল নেতাকর্মীকে উজ্জীবিত করতে আহবায়ক কমিটির মাধ্যমে প্রতিটি ওয়ার্ড কমিটি অতি দ্রুত গঠন করা হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

ad

পাঠকের মতামত