14344

কুমিল্লায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ রবিবার (১ নভেম্বর) সকালে সভাটি অনুষ্ঠিত হয়৷

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।

ads

সভপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর পিএএ৷

ads

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা বকুল, পেইজের লোকমান হাকিম, যুব উন্নয়ন অধিদপ্তরেে উপ-পরিচালক প্রজেস কুমার সাহা। অনুষ্ঠানে নারী উদ্যোক্তা যুব সংগঠক, সমাজ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত