14243

ইয়াং ল’ইয়ার্স এসোসিয়েশনের আয়োজনে দোয়া ও মিলাদ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা আইনজীবী সমিতির প্রয়াত আইনজীবীদের রুহের মাগফিরাত কামনায় এবং সিনিঃ এডঃ কাজী মজিবুল হক( অতিঃ পিপি) ও সিনিয়র এডভোকেট মাসুদ সালাউদ্দিন এর রোগ মুক্তি কামনায় ইয়াং ল ‘ইয়ার্স এসোসিয়েশন আয়োজিত দোয়া ও মিলাদ মাহ্ফিল এর সভাপতিত্ব করেন কুমিল্লা ইয়াং ল’ ইয়ার্স এসোসিয়েশন এর সভাপতি ও বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবী মোহাম্মদ আনোয়ার সাহাদাত।

ads

সঞ্চালনা করেন সেক্রেটারি এডভোকেট এম এ মঈন।

ads

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জেলা পি পি মোঃ মুস্তাফিজুর রহমান লিটন, বর্তমান জেলা পি পি জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা আইনজীবী সমিতিরকার্যকরী কমিটির সভাপতি আব্দুল মমিন ফেরদৌস, এড. ইউনুস ভূইয়া, সাবেক সা. সম্পাদক এড. মাহাবুবুর রহমান, বর্তমান সা. সম্পাদক সামছুর রহমান ফারুক, সিনিয়র এড. গোলাম ফারুক, এড. সাইফুল ইসলাম, জুনিয়র এড. জিয়াউল হাসান, এড. মোশাররফ হোসেন টিটু, এড. সুবির নন্দি বাবু, এড. মোঃ আলিম সহ বারের তিনশতধিক আইনজীবী।

ad

পাঠকের মতামত