ফরিদ উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার সর্বস্তরের মানুষের প্রিয়মূখ সাদামনের মানুষ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কুমিল্লাস্থ রায়কোট ইউনিয়ন কল্যাণ পরিষদের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন সিদ্দিকী। তিনি গত কিছুদিন যাবত অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন৷ তার মস্তিস্কের টিউমার অপারেশন হবে।
তার সুস্থতা কামনায় রায়কোট ইউনিয়ন কল্যাণ পরিষদের সভাপতি অধ্যাপক পেয়ার আহমেদ মজুমদারের সভাপতিত্বে আইটি প্যালেস, কান্দিরপাড় শাখায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে কুমিল্লাস্থ রায়কোট ইউনিয়ন কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ফরিদ উদ্দিনের পাশে থাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং তার সুস্থতা কামনায় কুমিল্লাবাসীর কাছে দোয়া কামনা করেছেন।










